ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে লড়বেন জি এম কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৭ ১৮:৫৬:০১


দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় তিনি জানান, ৩০০ আসনে লাঙল প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণার কথা থাকলেও ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে বোর্ডের সদস্যদের নিয়ে আলোচনায় বাছাই শেষে বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এএ