সোনারগাঁয়ে ট্রাকে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৯ ১০:১৬:১৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এশিয়ার হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিদগ্ধ হেলপারের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। দগ্ধ হেলপারকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













