গোপালপুরে আ. লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৭-০৪ ২১:৫৭:৩৭


টাঙ্গাইলটাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গনিপুর গ্রামের আব্দুল আজিজ নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি দুই ভাই।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে গোপালপুন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, রোপা আমন চারা ক্ষেতে গরু যাওয়ার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল আজিজকে একই গ্রামের আজগর আলী ও তার ভাই জুলহাস উদ্দীন মারপিট করলে তার মৃত্যু হয়।

ঘটনার পর গ্রামবাসী ওই দুই ভাই আজগর ও জুলহাসকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সানবিডি/ঢাকা/আহো