চাঁদপুরে হাইমচর স্টুডেন্টস ওয়েলফেয়ারের কৃতি সংবর্ধনা ও ইফতার

প্রকাশ: ২০১৬-০৭-০৫ ১৩:৩৬:৪২


Chadpurঢাকাস্থ ষ্টডেন্টস ও‌য়েল‌ফেয়ার সোসাই‌টি অব হাইমচ‌রের কৃ‌তি শিক্ষাথী সংর্বধনা ও ইফতার অনুষ্ঠান গতকাল ৪জুন হাইমচর প্রেস ক্লা‌বের হল রু‌মে অনু‌ষ্টিত হয় । ষ্টু‌ডেন্টস ও‌য়ে‌ল‌ফেয়ার এর প্র‌তিষ্ঠাতা উপ‌দেষ্টা জনাব  এম এ ল‌তিফ স্যা‌রের সভাপ‌তি‌ত্বে ও‌য়েল‌ফেয়ার বর্তমান সভাপ‌তি মোঃ জিয়াউর রহমান এর প‌রিচালনায় প্রধান অতি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন হাইমচর ডি‌গ্রি ক‌লে‌জের মাননীয় অধ্যক্ষ জনাব মোঃ ম‌নোয়ার হো‌সেন মোল্লা, বি‌শেষ অতি‌থি ছি‌লেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, বাজা‌প্তি  রমনী‌মোহন উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক জনাব আঃ মান্নান, সংগঠনের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি মুহাম্মদ ইব্রা‌হিম খ‌লিল শামীম, সা‌বেক সভাপ‌তি মোঃ সো‌হেল সরদার।

বক্তব্য রা‌খেন সংগঠনের সা‌বেক সাধারণ সম্পাদক ও সংব‌র্ধিত ক‌বি নজরুল বিশ্ব‌বিদ্যাল‌য়ের সদ্য নি‌য়োগপ্রাপ্ত প্রভাষক মোঃ নু‌রে আলম, সংগঠনের সা‌বেক সদস্য ও বি‌সিএস কৃ‌ষি কর্মকতা হি‌সে‌বে সদ্য নি‌য়োগপ্রাপ্ত সংব‌র্ধিত মোঃ মাইন উদ্দিন আহ‌মেদ সোহাগ। শিক্ষার্থীদের ম‌ধ্যে হ‌তে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপ‌তি ও ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র মোঃ র‌ফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের আবু সা‌য়েম ও সিলেট মেডিকেলের ছাত্রী আসমা আক্তার। ধন্যবাদ বক্তব্য রা‌খেন বাস্তবায়ন ক‌মি‌টির আহবায়ক মোঃ বোরহান উদ্দিন হেলাল । আরো উপ‌স্থিত ছি‌লেন স্টুডেন্টস ও‌য়েল‌ফেয়া‌রের সা‌বেক সহ- সভাপ‌তি মোঃ বেনী আমিন, বর্তমান সহ-সভাপ‌তি মোঃ নেছার আহমদ শিকদার, অর্থ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের মেধাবী ছাত্র মোঃ আল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসমাইলসহ পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে হাইমচর থেকে এবার এস.এস.সি পরীক্ষায় যারা জি.পি.এ-৫ পেয়েছে তাদের এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় কবি  কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সংগঠনের সাবেক সদস্য মাইন উদ্দিন আহমেদ সোহাগ বিসিএস(কৃষি) হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।

পর‌ি‌শে‌ষে রমজা‌নের গুরুত্বপূর্ন আলোচনা, দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন হাইমচর ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের প‌রিচালক ও হাসপাতাল জামে মস‌জি‌দের খ‌তিব মাওলানা মোঃ মুরাদ হো‌সেন।