ট্রেনে কেটে যুবকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৭-১২ ১৮:৪৯:১২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উদ্যানের রেলের লেভেল ক্রসিং–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
লাউয়াছড়া বন বিট কার্যালয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের (২০) মৃত্যু হয়।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে বিষয়টি ঊর্ধ্বতন বন কর্মকর্তাসহ শ্রীমঙ্গলের রেলওয়ে থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া বন বিট কর্মকর্তা রেজাউল করিম তাঁকে এ দুর্ঘটনার কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক এই উদ্যানে বেড়াতে এসেছিলেন।
শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













