আন্তর্জাতিক পদক অর্জন এক্সিম ব্যাংকের
প্রকাশ: ২০১৬-০৭-১২ ১৯:০৬:০১
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ‘আন্তর্জাতিক গোল্ডেন মেডেল ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে। মেক্সিকোভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন সম্প্রতি এই পদক প্রদান করেছে।
ব্যাংকের পক্ষে পদকটি গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন নির্বাচিত ইউরোপ ও আমেরিকার খ্যাতিমান ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ সারাবিশ্ব থেকে প্রতিবছর এই পদকের জন্য ব্যবসায় অসামান্য অবদান, সেবার মান ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর এক্সিম ব্যাংককে স্বনামধন্য এই পদক প্রদান করা হয়।
বৈশ্বিক অর্থনৈতিক জটিলতার মধ্যেও অগ্রগতি ও উচ্চমানসম্পন্ন সেবার ধারাকে অক্ষুণ্ণ রাখতে এই পদক প্রদান করা হয়ে থাকে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














