ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৭-১২ ২১:৩১:৪৪
বগুড়ার ধুনটে ছেলের লাঠির আঘাতে ছানোয়ারা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছানোয়ারা খাতুন উপজেলার নিমগাছী ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের মোকছেদ আলী প্রামানিকের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, দিনমজুর মোকছেদ আলীর বাড়ীতে ছোট ছেলে জুয়েল হোসেন (১৬) মঙ্গলবার সকাল ৯টায় সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজাতে থাকে। এসময় বড় ছেলে আনোয়ার হোসেন (২৪) সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করে। বিষয়টি নিয়ে দুই সহোদর তর্কে জড়িয়ে পরে।
এক পর্যায়ে আনোয়ার হোসেন লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করতে উদ্যোত হয়। এসময় ঠেকাতে গিয়ে অসাবধানতাবসত মা ছানোয়ারা খাতুনের মাথায় ছেলে আনোয়ার হোসেনের লাঠির আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই ছানোয়ারা খাতুন লুটিয়ে পড়েন।
পরে তাকে আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ছেলের লাঠির আঘাতের মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













