বাণিজ্যিক ভবন ক্রয় করবে আর্গন ডেনিমস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১৭ ১১:২৭:৩৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড বাণিজ্যিক ভবন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি গুলশানের হেনা সুবাস্তু স্কাই লাইন এভিনিউয়ের লেভেল-১৪ তে ৭ হাজার ২৯১ বর্গফুট জায়গা ক্রয় করবে। এই জমির মূল্য ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। প্রতি বর্গফুট ৩৫ হাজার টাকা।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














