ছেলেকে ডক্টরেট করাতে রিক্সা চালাচ্ছেন মা

প্রকাশ: ২০১৬-০৭-১৪ ১৩:০১:৫৯


totoপ্রত্যেক মা-বাবারই স্বপ্ন থাকে সন্তান অনেক বড় হবে, বড় হয়ে মা-বার মুখ উজ্জল করবে। আর এজন্য সন্তানের জন্য কত কিছুই করছে করেন তারা।

কোনো কোনো মা-বাবা তাদের একান্ত প্রয়োজনগুলো না মিটিয়ে, না খেয়ে থেকে সন্তানের চাহিদা মেটান। সন্তানের পড়ালেখার খরচ জোগাতে কত মাই ঝিয়ের কাজ করেন।

মায়েরা যে মহান, সন্তানের জন্য যেকোনো কিছুই করতে পারেন তার নজির আবার দেখালেন ভারতের এক মা। পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার সুচিত্রা মুখোপাধ্যায়। বয়স ৪৫ বছর। নিজের ইচ্ছেয় বিয়ে করার কারণে বাপেরবাড়ির সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে আগেই। স্বামী কাজ করেন একটি ওষুধের দোকানে। টাকা পয়সার নিত্য টানাটানি।

এক বেলার খাবার জোটেতো আরেক বেলা প্রায় উপোস করতে হয়। তবে অভাবের সংসার হলেও স্বপ্ন দেখতে ভুলে যাননি সুচিত্রা মুখোপাধ্যায়। তার স্বপ্ন ছেলেকে ডক্টরেট করাবেন। তার প্রত্যয় সংসারে যতোই অভাব আসুক ছেলেকে ডক্টরেট করতেই হবে।

সেই স্বপ্ন পূরণে নিজেই অটো রিকশা নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। ছেলে অভিষেক এবং স্বামী শান্তি মুখোপাধ্যায় প্রথমে আপত্তি করেছিলেন তার অটো রিকশা চালানো নিয়ে। পরে অবশ্য বিষয়টি মেনে নিতে বাধ্য হন তারা।

অভিষেক এখন বাকুড়ার পাঁচমুড়া কলেজের গণিতে বিষয়ে সম্মান প্রথম বর্ষের ছাত্র। সেও পড়ালেখা শেষ করে মায়ের পাশে দাঁড়াতে চায়। বাকুড়ার সানবাধ এলাকায় ‘পুতুন দি’ নামে পরিচিত সুচিত্রাদেবী একসময় রাজনীতিতেও অংশ নিয়েছিলেন।

তবে দলের সঙ্গে মতপার্থক্যের কারণে ক্ষমতা পাওয়ার মাস দুয়েক পরেই পদত্যাগ করেন বাকুড়া ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে। এখন নিজের স্বপ্ন পূরণে তিন মাস ধরে অটো রিকশা চালাচ্ছেন ওই মা।

সানবিডি/ঢাকা/এসএস