কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর উপর হামলাকারী ভিক্ষু লামায় গ্রেফতার
প্রকাশ: ২০১৬-০৭-১৪ ১৮:১৬:৫৪
কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দিরের উ পাঁই দিত্বা (৭৭) নামে এক প্রবীণ ভিক্ষুকে কুপিয়ে আহত করার অভিযোগে তারই অনুসারী আরেক ভিক্ষু ময় অং রাখাইন (৪৫) মার্মাকে গ্রেফতার করা হয়েছে।
পাবর্ত্য বান্দরবানের লামা থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়াপাড়া বৌদ্ধ মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ময় অং রাখাইন কক্সবাজার শহরের বাসিন্দা কমিসিং’র ছেলে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজার শহরের উইমাতারা ক্যাং’এর উ পাঁই দিত্বা নামে এক বৌদ্ধ ভিক্ষুকে গত বুধবার সকাল ৭টার দিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে অপর ভিক্ষু ময় অং রাখাইন (৪৫)।
ঘটনার পর হামলাকারী ময় অং রাখাইন পালিয়ে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়াপাড়া বৌদ্ধ বিহারে আত্মগোপন করে। খবর পেয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদ নূরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বৃহস্পতিবার ভোর রাত দেড়টার দিকে দরদরী বড়ুয়া পাড়ায় অভিযান চালায়। এ সময় হামলাকারীকে আটক করে কক্সবাজার পুলিশে সোপর্দ করেন।
কক্সবাজারের প্রবীণ বৌদ্ধ ভিক্ষুর উপর হামলাকারী ময় অং রাখাইনকে গ্রেফতারের সত্যতা কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ভিক্ষুকে রাতেই কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় একটি মামলাও হয়েছে বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/শাহীন/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













