মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪

প্রকাশ: ২০১৬-০৭-১৫ ১০:৩৫:১৫


accidentমানিকগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার জিন্নত আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও তার মেয়ে নার্গিস আক্তার (৩০), একই উপজেলার দেড়ঘাটা গ্রামের আব্বাস আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের শুকলাল রাজবংশীর ছেলে পরান রাজবংশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে আরিচাগামী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেফালী বেগম ও তার মেয়ে নার্গিসের মৃত্যু হয়। তাদের লাশ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এদিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মিজানুর ও পরানের মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন দৌলা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটিকে আটক করা যায়নি।

সানবিডি/ঢাকা/এসএস