পুত্রবধূর পরকীয়ার বলি প্রবাসীর স্ত্রী!
আপডেট: ২০১৬-০৭-১৫ ১৭:৫৯:৫৪
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্বধর্মপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন।
ডাকাতির সময় খুনের ঘটনা বলা হলেও পুলিশের ধারণা, পুত্রবধূর পরকীয়ার বলি হয়েছেন জাকেরা বেগম ওরফে সুন্দরী (৫২) নামে প্রবাসীর ওই স্ত্রী।
বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাকেরা বেগম পূর্বধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির দুবাই প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি পুত্রবধূ শারমিন ও এক নাতিকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।
পরে পুলিশ নিহতের পুত্রবধূ শারমনি ও পার্শ্ববর্তী গ্রামের জসিম উদ্দিন নামের এক যুবককে আটক করেছে।
পরিবারের বরাতে পুলিশ ও স্থানীয়রা জানায়, মুখোশধারী একদল ডাকাত একতলা বাড়ির ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে। এ সময় জাকেয়া বেগম তাদের বাধা দিলে ডাকাতেরা এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. শাহজাহান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী আধাঁর মানিক গ্রামের জসিম নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সৌপর্দ করেছে।
এছাড়া পুলিশ শুক্রবার সকালে নিহতের পূত্রবধূ শারমিনকেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জানান, গৃহবধূ শারমিনের সঙ্গে ওই যুবকের পরকীয়ার জেরে খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













