ট্রাক-মটরসাইকেল সংর্ঘষে মেহেরপুরে স্কুলছাত্র নিহত
প্রকাশ: ২০১৬-০৭-১৫ ২১:০৮:০৩
মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শাহিন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে নুরপুর গ্রামের পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহিনের সঙ্গী জয়নাল আবেদীন (১৮) আহত হয়েছেন। আহত জয়নাল আবেদীনের অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন (রেফার্ড)।
নিহত শাহীন সদর উপজেলার পিরোজপুর গ্রামের এলেক হোসেনের ছেলে ও মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রনীর ছাত্র। আহত জয়নাল আবেদীন একই গ্রামের হকার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শাহিন ও জয়নাল মোটরসাইকেলযোগে যতারপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০০৭৮২) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যায়।
মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে রেফাড করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। আহত অবস্থায় ট্রাক চালক সুমনকে উদ্ধার করে এসআই মেহেদী হাসান সদর থানায় নিয়ে গেছেন।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে থানায় নেওয়া হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













