শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-০২ ১১:২৫:২২


শরীয়তপুর-চাঁদপুরে নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় পৌনে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, সোমবার দিনগত মধ্য রাতে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে।

এনজে