চট্টগ্রামে ট্রেনের বগি লাইনচ্যুত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৩ ১২:৫১:১৬
পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টায় সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীরা জানান, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলালহাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।
রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পান। তবে কী কারণে ঘটনা ঘটেছে সেটি বলতে বলতে পারেননি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













