পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলো ১০০ কোটি টাকা দিবে সিএমএসএফ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-০৪ ১৫:৫২:৪৬


পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলো ১০০ কোটি টাকা দিবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগকারী-বান্ধব বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সিকিউরিটিজ আন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সাথে পরামর্শক্রমে সিএমএসএফ বিধিমালা ২০২১ এর ধারা ৫ (১৫) অনুযায়ী পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং উন্নয়নে “ক্যাপিটাল মার্কেট মধ্যস্থকারীদের ”
১০০ কোটি টাকার ঋণ বিতরনের সিদ্ধান্ত নিয়েছে।

সিএমএসএফ বোর্ড অব গভর্ণরস মনে করে, ক্যাপিটাল মার্কেট মধ্যস্থকারীদের ক্ষমতায়নের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখায় ভূমিকা রাখবে এবং এই উদ্যোগটি একটি
স্থিতিস্থাপক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাজারের গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার  (৪ জানুয়ারী)  অনুষ্ঠিত একটি জরুরী বোর্ড অফ গভর্নর সভায়, বোর্ড নিয়মিত দায়িত্ব হিসেবে ১০০ কোটি টাকার ঋণ তহবিল বিতরণ অনুমোদন করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে বাজার মধ্যস্থকারীরা সিএমএসএফ নীতিমালাএবং বিএসইসি নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাংকের মাধ্যমে এই ঋণ গ্রহণ করতে পারবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস