খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৬ ১০:৪৫:৩১
খুলনায় অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর খানজাহান আলী থানাধীন আটরা এলাকা নতুন রেল লাইনের পূর্ব পাশে সরিষা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়।
মৃতদেহের বয়স আনুমানিক ৪৫ বছরের মতো। তার হাত-পা বাঁধা ছিল। তার পরনে প্যান্ট, ফুল হাতা শার্ট, গলায় মাফলার ও জ্যাকেট আছে। খানজাহান আলী থানার ওসি মমতাজুল হক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













