অনিয়ম: নরসিংদীর ১ কেন্দ্রে ভোট বাতিল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৭ ১০:৩৭:৫০


অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর- ১৩৪) কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এ কেন্দ্রে ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেওয়া ছিল। এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

স্থানীয়রা জানায়, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলের অনুসারীরা ব্যালটে নৌকার সিল দিচ্ছিল। সেটি দেখতে পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয় ও প্রশাসনকে জানায়। পরে প্রশাসনের লোকজন এসে ঘটনার সত্যতা পায়।

এম জি