চট্টগ্রামে পুলিশ-বিএনপির সংঘর্ষ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৭ ১০:৪৭:৪৮
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ সংষর্ঘের সূত্রপাত ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের সদস্যরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













