ফরিদপুর-৪: এগিয়ে নিক্সন, পিছিয়ে নৌকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৭ ১৯:৩১:০০
ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহ।
এ আসনটিতে রোববার (৭ জানুয়ারি) কোনো প্রকার ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৯টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৪৫ কেন্দ্রের। এতে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬,৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২৭, ১৭৪ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ০৫৬ জন।
নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৭৮৫ জন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













