৭২ বছর বয়সে সন্তানের পিতা!
প্রকাশ: ২০১৬-০৭-১৮ ১৩:৫১:১৩
৭২ বছর বয়সে বাবা হতে চলেছেন মিক জ্যাগার! মিকের ২৯ বছর বয়সী প্রেমিকা মেলানি হ্যামরিকের কোলে জুড়ে আসতে যাচ্ছে তার অষ্টম সন্তান। ‘রোলিং স্টোন’এর মুখপাত্র এ খবর জানিয়েছেন।
মেলানি একজন আমেরিকান ব্যালে-শিল্পী। মিকের সঙ্গে তার পরিচয় হয় ২০১৪ সালে। এই মাসে ৭৩’এ পা দেবেন মিক। সারা জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি।
তার নাতি-নাতনিও রয়েছে। এখন সন্তান আসার খবরে নাকি রীতিমতো অবাক হয়েছেন মিক! তবে বেজায় খুশিও হয়েছেন তিনি। সূত্র: এবেলা
সানিবডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














