বিপুল ব্যবধানে বিজয়ী নাজমুল হাসান পাপন

প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৭ ২১:৫৪:৩২


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি ফল অনুযায়ী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোমবাতি প্রতীকের মো. রুবেল হোসেনকে এক লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন নৌকার এই প্রার্থী।

রোববার (৭ জানুয়ারি) দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, কিশোরগঞ্জ-৬ আসনে এক লাখ ২৪ হাজার ৪০৫টি ভোট পেয়েছেন নাজমুল হাসান পাপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯৮টি ভোট।

আসনটিতে ১৪২টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৯ হাজার ২৪৪ জন। পাপনসহ এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতজন প্রার্থী।

এএ