এই নির্বাচন গণতন্ত্রের জন্য যুগান্তকারী ঘটনা: প্রধানমন্ত্রী
আপডেট: ২০২৪-০১-০৮ ১৬:২৩:৩০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়। দেশের গণতন্ত্রের জন্য এই নির্বাচন যুগান্তকারী ঘটনা।
সোমবার (৮ জানুয়ারি) গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।
সবার জন্য কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। মানুষের মৌলিক অধিকার আরও নিশ্চিত করা হবে।
শেখ হাসিনা বলেন, প্রতিবার সরকার গঠনের পর তিনটি ধাপে কর্মপরিকল্পনা করা হয়। বন্ধুপ্রতীম দেশগুলোর সবসময় সহযোগিতা পাচ্ছি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের নীতি সবার সঙ্গে বন্ধত্ব কারও সঙ্গে শত্রুতা নয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














