মানুষের মতো কথা বলে কুকুর!(ভিডিও)

আপডেট: ২০১৬-০৭-১৮ ১৮:৩২:১৪


বাড়ির পোষা কুকুরটিকে কখনও কথা বলতে শুনেছেন? তাও আবার মানুষের ভাষায়? শুনতে অবাক লাগছে? খুব স্বাভাবিক। কারণ এই ধরণের কথা শুনলে তো মনে হবেই।

ঘটনাটি কিছুদিন আগের। জনৈক এক ব্যক্তি রাতে নিজের পোষা সাইবেরিয়ান হাস্কি কুকুরটিকে ঘুমোতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেখানেই ঘটে যায় এই মজাদার ঘটনাটি।

এদিকে কুকুরটি কোন ভাবেই তার জন্য থাকার নির্দিষ্ট ঘরে যেতে রাজি নয়। এমনভাবে মুক দিয়ে আওয়াজ করতে থাকে, যাতে শুনলেই মনে হবে যে সে না বা ইংরাজিতে ‘NO’ বলছে। কুকুরটির দেওয়া সাড়া শুনে রীতিমতো হাসিতে ফেটে পড়ে তার মনিবও। আপনিও ভিডিওটি দেখে না হেসে থাকতে পারবেন না।

সানবিডি/ঢাকা/এসএস