বাসের ধাক্কায় একই পরিবারের নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৯ ১৫:৫২:৫৩


রাজশাহীরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহেরপুরগামী একটি মোটরসাইকেলে থাকা একই পরিবারের ২ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে পুঠিয়া-তাহেরপুর সড়কে হোসেনের বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়- উপজেলার তেঁতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৪) ও একই গ্রামের জেকের আলী মণ্ডলের ছেলে সাঈদ সারোয়ার চাঁদ (২০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শী ও পুঠিয়া থানা সূত্র জানায়, মোটরসাইকেলে করে চাচা ভাতিজা তাহেরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা আগামী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-০০৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হন। বাসটি জব্দ করেছে পুলিশ।

এম জি