রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ২০২৪-০১-১০ ১৮:৩৫:২৯


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শেষে বঙ্গভবন যান তিনি।

এর আগে সকালে অষ্টমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

৭ জানুয়ারির নির্বাচনে গঠিত হতে যাওয়া সরকারে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

এএ