ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০১-১১ ০৯:৪৫:১০


বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে। আজ বুধবার(১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

এনজে