আশুলিয়ায় বাবা-ছেলের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৭-১৮ ২১:৫৬:৩১
আশুলিয়ায় বাবা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুত্বর অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার বিকালে আশুলিয়ার কটুরিয়া আমতলা এলাকার নজরুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবা মোহন সিং এবং তার ৭ বছরের ছেলে মানিক। মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন মোহন সিংয়ের ৪ বছরের ছেলে রতন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহন সিংয়ের স্ত্রী শেফালী সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এরই সূত্র ধরে বিকালে মোহন সিং তার দুই ছেলের মুখে বিষ ঢেলে দেন এবং নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেন। পরে ওই বাড়ির অন্যান্যরা রুমের ভিতরে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কজেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোহন সিং ও ছেলে মানিককে মৃত বলে ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় অপর ছেলে রতনকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













