প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১২ ১১:১৩:৫৭
নতুন মন্ত্রিসভা গঠনের পর ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্তরা হলেন-ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান (এমপি), কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে অদ্য ১১ জানুয়ারি ২০২৪ উপরোক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেছেন।
উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














