নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৪ ১৬:৪২:৩৯
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি)। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি সাংবাদিকদের জানান।
এর আগে বৃহস্পতিবার মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় শপথও নেন নতুন সদস্যরা। এরপর তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ সকাল থেকে প্রথম দিনের অফিস শুরু করেছেন। শুভেচ্ছা বিনিময় করে দায়িত্ব বুঝে নিয়েছেন তারা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














