বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের প্রাণহানি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৫ ১০:০৭:৩২


রাজধানীর ধানমন্ডিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আজ রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে আই হাসপাতালের পাশে একটি নির্মাণাধীন ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইসমাইল (২২)। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনজে