চট্টগ্রামে সড়কে বৃদ্ধার মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৫ ১৫:০৩:০৬
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট ওভার ব্রিজের নিচে বাসের ধাক্কায় পীরজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীজান বিবি কর্নেলহাট এলাকার ওয়াহিদ উল্লাহর স্ত্রী।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-ঢাকা সড়কের কর্নেলহাট ওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন পীরজান বিবি। এই সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতেল নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, কর্নেল হাট এলাকায় বাসের ধাক্কায় আহত পরীজানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













