আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা ৩য়

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০১-১৬ ১২:১৯:১৩


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এরপর রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। দূষণমাত্রার তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বায়ুর আইকিউএয়ার সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে থাকা দিল্লির স্কোর ২৬৮ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপর কলকাতার দূষণ স্কোর ১৭৯ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকার স্কোর ১৭৯ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে আফগানিস্তানের কাবুল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে