আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৭ ১২:৩৬:৪১
রাজধানীর নয়াপণ্টন এলাকায় একটি আবাসিক আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্বাস উদ্দিন (৫৫)। নয়া পল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’ এর ৩০৪ নম্বর কক্ষে ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
প্রকৌশলীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা। তিনি জানান, চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন আব্বাস উদ্দিন।
পল্টন থানার এসআই কামরুল ইসলাম জানান, ১৩ জানুয়ারি ওই হোটেলে ওঠেন আব্বাস উদ্দিন। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছাড়ার কথা ছিল। তবে কক্ষে সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ রাত ১২টার দিকে দরজা ভেঙে ভেতরে বাথরুমে তার মরদেহ দেখতে পায়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













