থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-১৭ ১৭:১৬:৩৪
থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে দেশটির মধ্য সুফান বুরি প্রদেশের সালা খাও টাউনশিপের কাছে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ কর্নেল থিরাপোজ রাওয়াংবান বার্তা সংস্থা এএফপিকে জানান, কতজন মারা গেছেন তা আমরা খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, আমরা অন্যান্য বাড়ি বা (নিকটবর্তী) কমিউনিটিতে বসবাসকারী লোকদের ক্ষয়ক্ষতির খবর পাইনি।তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
থাইল্যান্ডে আতশবাজি এবং অন্যান্য পাইরোটেকনিক্স উৎপাদনকারী কর্মশালায় বিস্ফোরণ অস্বাভাবিক নয়। গত বছর আতশবাজির বিস্ফোরণে ১০ জন নিহত ও শতাধিক আহত হন।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














