সাংবাদিক ইলিয়াসের বিচার শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৮ ১৬:৫০:৩২
মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন। সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মামলার অপর আসামি বাবুল আকতারের ভাই হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দিয়েছেন আদালত।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













