সড়কে ট্রাকচাপায় বাসচালকের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১৯ ১৭:৫৯:০৩
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপগবাগ এলাকায় ট্রাকচাপায় মো. সজীব (২০) নামে এক বাসচালক মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে তার বাসা। তার বাবার নাম মো. শাহ আলম। তিনি রাইদা পরিবহনের ডাইভার।
এ ব্যাপারে জানা গেছে, ভোররাত সোয়া ২টার দিকে গোলাপবাগের মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা সজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সজিবের বাবা মো. শাহ আলম জানান, তাদের বাসা গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে। দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিলেন সজীব। তার স্ত্রী ও এক ছেলে আছে।
তিনি আরও জানান, গতরাতে ডিউটি শেষ করে বাসায় আসছিলেন সজীব। মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সজিবকে দ্রুত মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













