আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১২:৩২:৩৪


বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার শীর্ষ স্থানে আছে রাজধানী ঢাকা। আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’। দুপুরে ১২টা ১১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২৮৭। আর ২৬৬ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে আছে ভারতের শহর কলকাতা।

গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এ ধারাবাহিকতা রয়েছে চলতি জানুয়ারিতেও। একিউআই স্কোরে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি, স্কোর ২৩৮। ২৩৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতে রাজধানী দিল্লি। পঞ্চমে ভারতের মুম্বাই শহর, স্কোর ২২৭। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

এনজে