চকবাজারে সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৩টি দোকান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১২:৫১:১৮


রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার সকাল ৮টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফার্মেসি, ব্যাগ ও অর্নামেন্টসের ৩টি দোকান তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এনজে