চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১৭:১৪:৪৮


চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে অপরহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- আমিনুল ইসলাম শরীফ, তোফাজ্জল হোসেন হৃদয়, মো. হৃদয়, মিনহাজুল আবেদীন মারুফ ও ওয়াজেদ হোসেন টিটু। এসময় তাতের কাছ থেকে মুক্তিপণের ১১ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়েছে।

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, বুধবার রাতে আরাফাত রহমান সানি নামে একজন টাইলস মিস্ত্রীকে অপহরণ ও মুক্তিপণ আদায় করেছে চক্রটি। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এক মহিলা অসুস্থতার কথা বলে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আরও ছয়জন পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমজি