চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১৭:৫৮:৩৪
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ পিয়াস তালুকদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পিয়াস তালুকদার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শরীফপুর গ্রামের সুজিত তালুকদারের ছেলে।
নগরীর কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, শুক্রবার রাতে রেষ্টুরেন্টের সামনে থেকে পিয়াস তালুকদারকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে ওই জায়গায় অবস্থান করছিল বলে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













