কক্সবাজারে ৩৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২০ ১৯:১৩:৫৫


কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া, লেদা ও রঙ্গীখালি এলাকায় একাধিক অভিযান চালিয়ে ৩৯ হাজার ইয়াবাসহ ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

শনিবার (২০ জানুয়ারি) র‌্যাব-১৫ এইসব অভিযান পরিচালনা করে। এসময় তিন মাদক কারবারীকে আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোড়া ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা মোঃ কবির (২৩), হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর সাইফুল ইসলাম (২১) ও টেকনাফ পৌরসভার মোহাম্মদ সাকিব (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমজি