বেশি পানি খেলে যে সমস্যা হয়?
প্রকাশ: ২০১৬-০৭-২০ ১৯:৪৭:৩৪
শরীর ভাল রাখতে পর্যাপ্ত পানি খাওয়া প্রয়োজন সকলেই জানি। দিনে কতটা পানি পান করা উচিত এই মামুলি প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না। সাধারণ ভাবে আমাদের মত গরমের দেশে দিনে (যাদের কিডনি স্বাভাবিক) ৮ থেকে ১২ গ্লাস পানি পান করা উচিত হলেও যাদের বেশি কায়িক পরিশ্রম করতে হয়, তাদের বেশি জল তেষ্টা পায়।
তাই যখনই তেষ্টা পাবে তখনই পানি খেতে হবে। কিন্তু এখানেও একটা মুশকিল আছে। অনেকেরই পানি খাওয়ার অভ্যাস নেই, তাদের খুব কম পানির তেষ্টা পায়। তাই তারা কম পানি খান। কিছু স্বাস্থ্য বাতিকগ্রস্ত মানুষ প্রয়োজনের অতিরিক্ত পানি পান করেন। এর ফলে নানান শারীরিক ও মানসিক সমস্যা দেখা যেতে পারে।
প্রয়োজনের অতিরিক্ত পানি পানকে অনেক সময়েই মনের অসুখের পর্যায়ে ফেলা হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে পলিডিপসিয়া। গ্রিক শব্দ পলি-র অর্থ অনেক আর ডিপসিয়া মানে তেষ্টা। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়।
১. পানি জমে শরীরের বিভিন্ন অংশ (যেমন, পা, হাত, মুখ ইত্যাদি)ফুলে যেতে পারে।
২. যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যদি অতিরিক্ত পানি খান তবে ব্লাডারে চাপ পড়ে সমস্যা আরও বাড়তে পারে।
৩. যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে অতিরিক্ত পানি খেলে তাদের বহুমূত্রের সমস্যা বাড়তে পারে।
৪. বেশি পানি পানের জন্যে রক্তে সোডিয়াম কমে গেলে মাথা ঝিম ঝিম করতে পারে।
৫. অতিরিক্ত পানি খেলে ব্লাডারের ওপর চাপ পড়ে। বার বার বাথরুম দৌড়তে হয়। যা বেশ অস্বস্তিকর ব্যাপার।
৬. অতিরিক্ত পানি খাওয়ার ফলে কথাবার্তা অসংলগ্ন হতে পারে।
৭. অতিরিক্ত পানি লেগে লেথার্জি লাগে, অর্থাৎ কোনও কাজ করতে ইচ্ছে করে না। সারাদিনই শুয়ে বসে থাকতে ইচ্ছে করে।
৮. যাদের স্ক্রিজোফেনিয়া বা এই ধরনের মনের অসুখ আছে, তাদের অতিরিক্ত পানি খাওয়ার প্রবণতা থাকে।
৯. যারা প্রয়োজনের অতিরিক্ত পানি খান, তারা যদি দু’-এক দিন ৭ লিটারের পরিবর্তে ২ লিটার পানি খায়, শরীরে অনেক টক্সিন জমে যায়। এর ফলে অসুস্থ বোধ করতে পারেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














