ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২১ ১৫:৩৮:১৬
নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিতে থাকা নয়টি পণ্য বোঝাই ট্রাকের মধ্যে চতুর্থতম ট্রাক উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) ওই ডুবে যাওয়া (চুয়াডাঙ্গা ঠ, ১১-০৭৮০) নম্বরের ট্রাক উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহনসহ নিখোঁজ হুমায়ুন কবীরকে উদ্ধারের সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। রবিবার দুপুরের দিকে আরও একটি বড় জাহাজ ঝিনাই-১ আসার কথা রয়েছে। জাহাজটি এলে মূল উদ্ধার কাজে আমরা যেতে পারবো।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টার দিকে নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীর এখনো নিখোঁজ রয়েছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













