তীব্র শীতে কুড়িগ্রামের সব স্কুল বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২১ ১৭:৪৮:২০
কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। যে কারণে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত দুদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রোববার তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এ কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
তিনি বলেন, শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে উঠলে পরবর্তী নতুন নির্দেশনা দেওয়া হবে।
দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি এ নির্দেশনা অনুযায়ী জেলায় আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ জারি করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













