চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২২ ১৭:২১:২৩


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ জানুয়ারি) রাতে পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শিকলবাহা এলাকার ওমর ফারুক মধু ও আসিফ ইকবাল।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, বৃহস্পতিবার শিকলবাহা বিল্লা এলাকা থেকে ১৮ বছরের এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বখাটেরা।এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ ওইদিন রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করার পর তিনদিন পর আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমজি