রাজধানীতে ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেফতার ৪০
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৩ ১০:৪০:০৪
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২২ জানুায়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৩ জানুায়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১১৪৯১ পিস ইয়াবা, ৪৭৩.৫ গ্রাম ১২০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













