চীনের ভূমিকম্পের তীব্রতায় কেপেঁছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৩ ১০:৫৯:৩৮
চীনের দক্ষিণাঞ্চলের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ কেঁপে উঠেছে।
সোমবার (২২ জানুয়ারি) রাত ১১ টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এনডিটিভির সূত্রে এ তথ্য জানা যায়।
এক এক্স পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চীনের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
এই ভূকম্পন টের পাওয়া গেছে ভারতের দিল্লি ও আশেপাশের এলাকাতেও। তবে, তীব্র কম্পনের ফলে এখন পর্যন্ত চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














