সাড়ে ১১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০১-২৩ ১১:৫৮:৫৬


ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১০টায় আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে নোঙর করে থাকে ফেরি সুফিয়া বেগম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শাহ আলী ও পাবনার কাজিরহাটে আটকা পড়ে ফেরি রোকেয়া।

কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয় বলে তিনি জানান।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে নৌপথে আটকেপড়া যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা।

এমজি