বাগেরহাটে চুরি হওয়ার পর ঘর থেকে নারীর লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০১-২৩ ১৬:৩০:৩৬
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে চুরি হওয়ার পরে ওই ঘরে পাওয়া গেছে গৃহকর্ত্রী পারভিন বেগমের (৫৪) মরদেহ। সে ওই গ্রামের মজিবর রহমান শেখের স্ত্রী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪ টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪ টার দিকে অজ্ঞাত চোর মজিবর রহমানের ঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। পরে হাফসার মাকে ঘরের অপর একটি কক্ষে খাটের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রাতে ওই ঘরে পারভিন বেগম ও তার মেয়ে হাফসা বেগম ছাড়া অন্য কেউ ছিলো না।
খবর পেয়ে মঙ্গলবার বেলা ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রহস্যজনক মনে করে থানা পুলিশ বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ছায়া তদন্তের জন্য অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাটি রহস্যজনক। আপাতত একটি জিড করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠোর প্রস্তুতি চলছে।
পিবিআইকেও অনুরোধ করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













